Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
তালেবানকে মার্কিন ও আফগান নাগরিকদের ‘হত্যা তালিকা’ হস্তান্তরের বিষয়ে ব্লিংকেনের অস্বীকৃতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 August, 2021, 02:15 pm
Last modified: 30 August, 2021, 02:26 pm

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • যুক্তরাষ্ট্রের আশা, কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান অভিযান: মার্কো রুবিও
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?

তালেবানকে মার্কিন ও আফগান নাগরিকদের ‘হত্যা তালিকা’ হস্তান্তরের বিষয়ে ব্লিংকেনের অস্বীকৃতি

"তালেবানকে সে সকল ব্যক্তিদের তালিকা দেওয়া হয় যাদের পূর্বশর্ত কাগজপত্র বা ভ্রমণের সঠিক নথিপত্র নেই। তালেবানরা যাতে তাদের পরিচয় যাচাই করতে পারে এবং কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে চেকপয়েন্টগুলো দিয়ে তাদেরকে যেতে দেয়, সে উদ্দেশ্যে তৈরি করা হয় এ তালিকা।"
টিবিএস ডেস্ক
30 August, 2021, 02:15 pm
Last modified: 30 August, 2021, 02:26 pm
ছবি: লস অ্যাঞ্জেলেস টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্র তালেবানকে আমেরিকান এবং আফগান বাস্তুচ্যুতদের নামের একটি তালিকা দিয়েছে বলে উঠে আসে সংবাদমাধ্যম পলিটিকোর সাম্প্রতিক এক প্রতিবেদনে। এ তালিকাটি তালেবানরা তাদের প্রতিশোধের জন্য "হত্যা তালিকা" হিসাবে ব্যবহার করতে পারে বলে পলিটিকো'কে জানান নাম না জানা একজন প্রতিরক্ষা কর্মকর্তা। 

তবে, তালিকার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত রোববার (২৯ আগস্ট) এনবিসির চাক টডের সাথে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

ব্লিংকেন বলেন, তালেবানকে সে সকল ব্যক্তিদের তালিকা দেওয়া হয় যাদের পূর্বশর্ত কাগজপত্র বা ভ্রমণের সঠিক নথিপত্র নেই। তালেবানরা যাতে তাদের পরিচয় যাচাই করতে পারে এবং কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে চেকপয়েন্টগুলো দিয়ে তাদেরকে যেতে দেয়, সে উদ্দেশ্যে তৈরি করা হয় এ তালিকা।

তিনি আরও বলেন, "দেশ ত্যাগের ক্ষেত্রে আপনাকে একটি ম্যানিফেস্ট দেখাতে হবে। এ অবস্থায় যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই তাদের তালিকা বা তারা যে  সকল বাসে রয়েছে সেটির তালিকা প্রকাশ করতে হবে আপনাকে। এর মাধ্যমে তালেবানকে আশ্বস্ত করা যাবে যে, এ সকল মানুষকে আমরা ফিরিয়ে আনতে চাইছি।" 

"আমরা যে কাউকে আরও বিপদে ফেলব, এই ধারণাটি ভুল," যোগ করেন তিনি। 

তবে, বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৬৯ জন আফগান এবং ১৩ জন মার্কিন সেনা নিহতের ঘটনার পরেও বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা প্রদানের জন্য তালেবানের উপর নির্ভর করছে আমেরিকান প্রশাসন। 

এছাড়া ব্লিংকেন জানিয়েছেন, ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটি থেকে ৫,৫০০ জন মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে আমেরিকা। তবে এখনো সেখানে প্রায় ৩৫০ জন আমেরিকান রয়েছে বলে অনুমান করছে পররাষ্ট্র দপ্তর।

প্রশাসনের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জো বাইডেন বলেন, "বোমা হামলার ঘটনা তালেবান ও আইএসআইএসের সম্মিলিত যোগসাজশে হয়েছে, সেরকম কোনো তথ্য-প্রমাণ আমাদের কোনো কমান্ডার এখন পর্যন্ত আমাকে দেয়নি।" 

"তালেবানকে কেউ বিশ্বাস করে না; আমরা কেবল তাদের বিভিন্ন স্বার্থের উপর নির্ভর করে বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছি," বলে যোগ করেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বৃহস্পতিবারের বোমা হামলার পর কাবুলে আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে শুক্রবার জানানো হয়।

প্রতিরক্ষা বিভাগ আরও জানায়, আফগানিস্তান থেকে সর্বমোট ১ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটি থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার সময়সীমা ৩১ আগস্ট নির্ধারিত হওয়ায় সেখানে থাকা বাকি লোকদেরকে নিয়ে আসার জন্য দু'দিনেরও কম সময় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। 

  • সূত্র: ইনসাইডার 
     
Related Topics

টপ নিউজ

তালেবান / মার্কিন পররাষ্ট্রমন্ত্রী / অ্যান্টনি ব্লিংকেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • যুক্তরাষ্ট্রের আশা, কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান অভিযান: মার্কো রুবিও
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net