Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
করোনা আর গ্রাহকদের অনাস্থায় ধুঁকছে দেশের বীমা খাত

অর্থনীতি

আবু আজাদ
01 March, 2022, 04:50 pm
Last modified: 01 March, 2022, 09:50 pm

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • বীমা খাতে পরিবারতন্ত্র রোধ, গ্রাহকের স্বার্থরক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার
  • ২০২৪ সালে বিমা খাতের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন
  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান

করোনা আর গ্রাহকদের অনাস্থায় ধুঁকছে দেশের বীমা খাত

গত চার বছরে বীমা পলিসিধারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
আবু আজাদ
01 March, 2022, 04:50 pm
Last modified: 01 March, 2022, 09:50 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

অন্যান্য অনেক খাতের মতো কোভিড-১৯ এর প্রভাব পড়েছে দেশের বীমা কোম্পানিগুলোর ওপরও। তবে এ সংকট শুরু হয়েছিল মহামারির আগেই, বীমাকারীদের অনিয়মের জন্য গ্রাহকদের আস্থার অভাবে। 

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্যমতে, ২০১৮ সালে সারাদেশে ১৭ লাখ ৭৫ হাজার ৩১৮ জন নতুন পলিসি কেনেন। ২০১৯ সালের নতুন গ্রাহকসংখ্যা ছিলো ১৬ লাখ ৭৩ হাজার ৪৬৫ জন।২০২০ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৪ লাখ  হাজার ৬২১। ২০২১ সালে এ সংখ্যা কিছু বেড়ে হয়েছে ১৪ লাখ ৯৫ হাজার ৬২১। 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার গৃহিনী সুলতানা আক্তার। ২০১৯ সালে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে একটি বীমা কোম্পানি থেকে জীবন বীমার দশ বছর মেয়াদী পলিসি নেন । কিন্তু ২০২০ সালে প্রথম দফা লকডাউন চলাকালে চাকরি হারান তার স্বামী মাজেদুল আনোয়ার। এ কারণে সে বছরের জুলাই মাস থেকে তিনি আর বীমার কিস্তি পরিশোধ করতে পারেন নি।  এ বছর তার পলিসির মেয়াদ শেষ হয়ে যায়। 

সুলতানা বলেন, "ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বীমা করেছিলাম। কিন্তু স্বামী চাকরি হারানোর পর সেটা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। এখন কোনো মতে খেয়ে পরে বেঁচে আছি। এখন সঞ্চয়ের কথা আমরা আর চিন্তাও করতে পারছিনা।"

শুধু সুলতানা নন,  গত চার বছরে বীমা পলিসি তামাদী হয়েছে এমন গ্রাহকের সংখ্যা ৫২.৫৫ লাখ।

গ্রাহকদের অভিযোগ, বীমা করার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাচুরিটি বেনিফিট দেওয়া হয় না তাদের। 

সাংবাদিক ইলিয়াস খন্দকার জানান, একটি বীমা কোম্পানিতে বিভিন্ন কিস্তিতে পাঁচ বছরে ৬০ হাজার টাকার বেশি জমা দেন তিনি।  পলিসিটি ম্যাচিউর হওয়ার পর তাকে ৮০হাজার টাকা দেওয়ার কথা থাকলেও মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বীমা কর্তৃপক্ষ তাকে উপযুক্ত কোনো কারণ দেখাতে পারেনি।

গ্রাহকদের আরও অভিযোগ, বীমা কোম্পানিগুলো সময় মতো গ্রাহকদের অর্থ ফেরত দেয় না। 

প্রগতি লাইফ ইনসুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজীম বলেন, "বীমা খাতে বড় সমস্যা হলো ইমেজ সংকট। যদিও আইডিআরএ, বিআইএসহ সংশ্লিষ্টরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু গেলো বছর দেশের শীর্ষস্থানীয় দু'টি কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ঘটনা একে আরো কঠিন করে তুলেছে।"

উল্লিখিত দুটি কোম্পানি গত বছর তাদের পলিসি হোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

রিলায়েন্স ইনসুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন  বলেন,, "২০২০ ও ২০২১ সালে একটাই চ্যালেঞ্জ ছিল-করোনা। শুরুর দিকে সবার ব্যবসায়ই উত্থাপন-পতন ছিল। সবচেয়ে খারাপ অবস্থা গেছে মোটর ইনসুরেন্স ব্যবসায়। এছাড়াও অনেক কোম্পানি কমপ্লায়েন্ট ছিল না, যার প্রভাবও ছিল ব্যবসার ওপর। তবে আইডিআরএ'র নির্দেশনা সঠিকভাবে মানলে এ সমস্যা হতো না।" 

করোনার আঘাত 

নতুন পলিসির সংখ্যা কমে যাওয়ায় ২০২১ সালের বিগত বছরের তুলনায় তামাদি পলিসির সংখ্যাও কমেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯১ হাজার ৬৪৯ জন। ২০২১ সালে এই সংখ্যা নেমে দাঁড়ায় ৯ লাখ ৪৮ হাজার ৪০৩ এ।

অন্যদিকে করোনা মহামারির কারণে প্রিমিয়াম জমা দেওয়ার পরিমাণও কমেছে। জীবন বীমার ক্ষেত্রে ২০১৮ সালে পলিসি জমা দেওয়ার পরিমাণ ছিল ৮,৯৯২ কোটি টাকা। ২০১৯ সালে তা বেড়ে হয়েছিল ৯,৫৮৯ কোটি টাকা।  ২০২০ সালে তা কমে দাঁড়ায় ৯,৫০১ কোটি টাকা। 

আইডিআরএর তথ্য মতে, দেশে বর্তমানে ৩৩টি জীবন বীমা কোম্পানি রয়েছে। ২০২০ ও ২০২১ সালে প্রায় প্রত্যেকটি কম্পানির প্রিমিয়াম জমা দেওয়ার রেট কমেছে।

শীর্ষস্থানীয় কোম্পানি মেটলাইফ ইনসুরেন্সের ২০১৯ সালে নতুন পলিসির সংখ্যা ছিল দুই লাখ পাঁচ হাজার ৫৯৩। ২০২১ সালে তা কমে দাঁড়ায় এক লাখ ৪২২ হাজার ৫০০ তে। আরেক কোম্পানি বায়রা লাইফ ইনসুরেন্সের ২০১৯ সালে নতুন ইস্যুকৃত পলিসি ছিল দুই হাজার ১৬০। ২০২১ সালে নেমে এই সংখ্যা দাঁড়ায় মাত্র্র ২৫৯ এ।

বাংলাদেশ জীবন বীমা করপোরেশনের ২০১৯ সালে নতুন ইস্যুকৃত পলিসির সংখ্যা ছিল ৪১ হাজার ৯৭২। ২০২১ সালে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২১ হাজার ২১১ জনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক সুলতান আহমদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আধুনিক বিশ্বে দিনদিন বীমার গুরুত্ব বাড়লেও আমাদের দেশে ঋণাত্বক ধারা চলছে।" 

"করোনার সময় স্বাভাবিক ভাবেই বীমা পলিসির সংখ্যা কমেছে। তবে বীমা কোম্পানী গুলোর প্রতি আস্থার সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে", যোগ করেন তিনি। 

প্রগতি লাইফ ইনসুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজীম বলেন, "২০২১ সালে বীমা খাত কিছুটা ভালো করেছে । ২০২২ সালে তা  আরও ভালো হবে বলে প্রত্যাশা আছে। তবে এক্ষেত্রে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা কাজ করে থাকি সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ডিজিটালাইজেশনের চিন্তা করতে হবে।"

Related Topics

টপ নিউজ

বীমা / বীমা খাত / মহামারির অভিঘাত / গ্রাহকদের অনাস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • বীমা খাতে পরিবারতন্ত্র রোধ, গ্রাহকের স্বার্থরক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার
  • ২০২৪ সালে বিমা খাতের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন
  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net