Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
এনবিআরের কড়াকড়িতে বিপাকে সোয়েটার রপ্তানিকারকরা 

অর্থনীতি

রিয়াদ হোসেন
21 January, 2022, 09:45 am
Last modified: 21 January, 2022, 09:52 am

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

এনবিআরের কড়াকড়িতে বিপাকে সোয়েটার রপ্তানিকারকরা 

এই সমস্যায় পড়ে নারায়নগঞ্জের দুটি সোয়েটার কারখানা ইতোমধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ।
রিয়াদ হোসেন
21 January, 2022, 09:45 am
Last modified: 21 January, 2022, 09:52 am
ছবি- মুমিত এম/ টিবিএস

বড় সমস্যায় ছোট সোয়েটার-রপ্তানিকারকরা

  • ৬০টি নন-বন্ডেড সোয়েটার-প্রস্তুতকারীরা কাঁচামাল সংগ্রহের সমস্যার মুখোমুখি
  • উপকরণের মধ্যে রয়েছে সুতা, প্যাকিং, শক্ত কাগজ, কাপড়ের হ্যাঙ্গার, আনুষাঙ্গিক
  • দুটি কারখানা বন্ধ; ৩০ হাজার শ্রমিক কাজ করা অন্যান্য কারখানাও উদ্বিগ্ন
  • এনবিআরের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ, গঠন করেছে যৌথ ওয়ার্কিং কমিটি

মাত্র ২০০ জন শ্রমিক নিয়ে পশ্চিমা বাজারে সোয়েটার রপ্তানি করে আসছে নারায়ণগঞ্জের কাসপিয়ান সোয়েটার। নিজস্ব কোনো বন্ড লাইসেন্স না থাকায় তৃতীয় পক্ষ, অর্থাৎ যাদের সুতা এবং অন্যান্য কাঁচামাল আমদানি করার বন্ড আছে তাদের থেকে সেসব সংগ্রহ করতো কোম্পানিটি।

কিন্তু রপ্তানিকারক সোয়েটার প্রস্তুতকারকদের কাছে আমদানি করা পণ্য বিক্রি করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাঁধা দেওয়ায় গত আট মাস ধরে সোয়েটার উৎপাদনে সমস্যায় পড়েছে কাসপিয়ান সোয়েটার।

কাসপিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা গত কয়েক মাসে কোনোভাবে উৎপাদন ইউনিটগুলো পরিচালনা করেছি। রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে কারখানা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।"

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগ সম্প্রতি অনুমোদন বন্ধ করে দেওয়ায় বন্ড লাইসেন্স না থাকা রপ্তানিমুখী সোয়েটার কারখানার কাছে বন্ড লাইসেন্সধারী প্রচ্ছন্ন রপ্তানিকারকরা কাঁচামাল হিসেবে ইয়ার্ন ও অন্যান্য এক্সেসরিজ বিক্রি করতে পারছে না। এর ফলে বন্ড লাইসেন্স না থাকা অন্তত ৬০টি সোয়েটার কারখানার পন্য উৎপাদন ব্যহত হচ্ছে।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে কারখানাগুলো বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। বর্তমানে এসব কারখানায় প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করে ।
এই সমস্যায় পড়ে নারায়নগঞ্জের দুটি সোয়েটার কারখানা ইতোমধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ।

বিষয়টি নিয়ে উদ্যোক্তারা অনেক আলোচনা করলেও এতে কোন সমাধান আসেনি। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আমু হেনা মোঃ রহমাতুল মুনীম এর সঙ্গে এক সভায় বিষয়টি তুলে এর সমাধান চেয়েছেন বিজিএমইএ এর প্রধান ফারুক হক।

এছাড়া সভায় বিজিএমইএর পক্ষ থেকে আরো সাতটি দাবি তুলে ধরে তা দ্রুত সমাধানে এনবিআর চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হয়।

এসব সমস্যা সমাধানে উভয় পক্ষের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।

এনবিআর ও পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কাস্টমস আইনে নন বন্ড কারখানার কাছে বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত সুতা ও অন্যান্য এক্সেসরিজ বিক্রির সুযোগ নেই।

তবে এত বছর ধরে এ প্রক্রিয়ায় কাঁচামাল ক্রয়ের মাধ্যমে কারখানা চালু ও পন্য রপ্তানি করে আসছিলেন এসব কারখানার মালিকরা। প্রচ্ছন্ন রপ্তানিকারকরা বিদেশ থেকে গ্রে ইয়ার্ন এনে দেশে প্রসেস করে (ডায়িংসহ অন্যান্য প্রসেস) তা সরাসরি রপ্তানিকারকদের কাছে বিক্রি করতেন।

কিন্তু গত প্রায় আট মাস ধরে এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেটের কর্মকর্তারা নন বন্ডেড প্রতিষ্ঠানের কাছে বন্ড লাইসেন্সধারী প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান ইয়ার্ন ও অন্যান্য এক্সেসরিজ বিক্রি করলে তা অনুমোদন (ইউটিলিটি পারমিশন বা ইউপি) করছে না। ফলে ওইসব প্রতিষ্ঠান নন বন্ডেড সোয়েটার কারখানার কাছে ইয়ার্নসহ অন্যান্য কাচামাল বিক্রি করতে পারছে না।

এস এম কামরুজ্জামান টিবিএসকে বলেন, "অতীতে আমরা এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরণের ইয়ার্ন ও অন্যান্য এক্সেসরিজ কিনে পন্য রপ্তানি করলেও কোন সমস্যা হয়নি। গত সাত আট মাস আগে থেকে এখন আমাদের কাছ আর ব্যাক টু ব্যাক এলসিতে তা বিক্রি করছে না ইয়ার্ন আমদানিকারক ও প্রসেক করা প্রতিষ্ঠানগুলো।"

সূত্র জানায়, নারায়নগঞ্জ এলাকার এরকম অন্তত ১০টি কারখানা তাদের সমস্যার কথা ইতিমধ্যে তাদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)কে জানিয়েছে।

সুতা না কিনতে পেরে ওই এলাকার অ্যালিউর নিটওয়্যার এবং গ্রিন স্টোন সোয়েটার নামে দুটি কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।

এছাড়া গার্নিশ সোয়েটার লিমিটেড, নিবিড় সোয়েটার, রেফান সোয়েটার লিমিটেড, মাদার সোয়েটার, এক্সপ্লোর নিটওয়্যারের বন্ড লাইসেন্স না থাকায় তারা ব্যাক টু ব্যাক এলসিতে ইয়ার্ন কিনতে পারছে না বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে ঢাকা কাস্টমস বন্ড কমিশারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, "এই প্রক্রিয়ায় কাঁচামাল বিক্রি বিদ্যমান আইনে সমর্থন করে না। ফলে আইনগতভাবে তাদেরকে এ সুবিধা দেওয়া যায় না। তবে কারখানাগুলো যদি বন্ড লাইসেন্স নিয়ে কিনতে চায়, সেক্ষেত্রে কোন অসুবিধা হওয়ার কথা নয়।"

এদিকে কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যমান কঠিন শর্ত মেনে অপেক্ষাকৃত ছোট কারখানার পক্ষে বন্ড লাইসেন্স নেওয়া সম্ভব হয় না।

এস এম কামরুজ্জামান বলেন, "বর্তমানে বন্ড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, তাতে বহু কারখানা তা নিতে পারে না। এজন্য লাখ লাখ টাকা 'খরচ' করতে হয়।"

একটি কারখানা মালিকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই উদ্যোক্তা গত এক বছর ধরে বন্ড লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন। ২০ লাখ টাকার উপরে ঘুষ দিয়েও তা পান নি তিনি।

বিকেএমইএ'র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, "বন্ড লাইসেন্সধারী হোক না না হোক, তারা তো রপ্তানিই করছে। তাহলে কেন এসব আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলে রপ্তানিকে বাধাগ্রস্ত করা হচ্ছে?"

দেশের রপ্তানির ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে, যার পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের উপরে।

দেশে বর্তমানে রপ্তানিমুখী সচল পোশাক কারখানার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার, যার মধ্যে সোয়েটার কারখানা ৩ শতাধিক। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সোয়েটার রপ্তানি করে ৪ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। 
 

Related Topics

টপ নিউজ

নিটওয়্যার / সোয়েটার শিল্প / পোশাক কারখানা / কারখানা বন্ধ / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net