Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পোল্ট্রির দাম সহজে না কমার আভাস কৃষিমন্ত্রীর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 March, 2023, 09:40 am
Last modified: 17 March, 2023, 09:47 am

Related News

  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • এক দিনের মুরগির বাচ্চা আমদানিতে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ, অনুমোদনের পথে পোল্ট্রি নীতি
  • রমজানে ডিমের দরপতন: ভোক্তারা স্বস্তিতে, লোকসানে খামারিরা
  • ব্রিডার ও ফিড ইন্ডাস্ট্রিজের ১০-১২টি কোম্পানি পোল্ট্রি খাতকে জিম্মি করে রেখেছে: পোল্ট্রি অ্যাসোসিয়েশন
  • ৬২ বছরেও লাভের মুখ দেখেনি যশোরের সরকারি মুরগি খামার

পোল্ট্রির দাম সহজে না কমার আভাস কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “পোল্ট্রির দাম সহসাই কমবে না। মুরগির দাম কমার জন্য আরও হয়তো ছয়-সাত মাস অপেক্ষা করতে হবে। তবে এই যে এত দাম, জানি না কীভাবে এটা সমাধান হবে।”
টিবিএস রিপোর্ট
17 March, 2023, 09:40 am
Last modified: 17 March, 2023, 09:47 am
প্রতীকী ছবি

সাপ্লাই চেইনে সরবরাহ সংকটে কারণে পোল্ট্রির দাম এখন অনেক বেশি এবং এই দাম আগামী ছয়-সাত মাসেও না কমার আভাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার ঢাকায় ১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

'টেস্টি এন্ড হেলদি প্রোটিন ফর অল' প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই শো।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "পোল্ট্রির দাম সহসাই কমবে না। মুরগির দাম কমার জন্য আরও হয়তো ছয়-সাত মাস অপেক্ষা করতে হবে। তবে এই যে এত দাম, জানি না কীভাবে এটা সমাধান হবে।" 

কৃষিমন্ত্রী বলেন, "এই বাজার কেন অস্থির তা বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। কৃষির সবকিছুই পারস্পরিক নির্ভরশীল। মুরগি-ডেইরি করতে ফসল লাগে। মুরগির খাবার ভুট্টা, সয়াবিন থেকে তৈরি হয়। এসবের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক। দীর্ঘদিন খামারিরা লস করেছে, অনেক খামার বন্ধ হয়ে গেছে, নতুন বাচ্চা তোলেনি, যার কারণে উৎপাদন ও সরবরাহ অনেক কমেছে। এ কারণে বাজার অনেক চড়া, মানুষ কিনতে পারছে না। উৎপাদনটা বাড়লে হয়তো পরিস্থিতির কিছু পরিবর্তন হবে, এর জন্য সময় দরকার।"

তবে খাত সংশ্লিষ্টরা বলেন, দাম বেশি হওয়ার কারণে এখন আবার অনেকে মুরগির উৎপাদনে ফিরছে। এভাবে সরবরাহ সংকট বাড়তেই এই সময়টা লাগবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তা অধিদপ্তর বলছে, এক কেজি পোল্ট্রি মাংসের উৎপাদন খরচ ১৩০-১৬০ টাকা পর্যন্ত। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ও প্রান্তিক খামারিরা ২০৭ টাকার বেশিতে বিক্রি করছে, যেটাকে অযৌক্তিক বলা হচ্ছে।

আব্দুর রাজ্জাক বলেন, "অস্বাভাবিকভাবে অনেক সময় বাচ্চা ও খাদ্যের দাম বাড়ানো হয়। একটা বাচ্চা করতে ৩০ টাকা লাগে, এটা কেন ৬০ টাকা হবে? কোনোক্রমেই যেন এটা ৪৫ টাকার উপরে না যায়। এটা দেখার জন্য সরকারের তরফ থেকে একটা রেগুলেটরি বডি থাকতে হবে। পোল্ট্রিতে দাম বাড়ায় ভোক্তা ও উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হলেও ফিড প্রস্তুতকারীরা বরাবরই লাভ করে।"

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান বলেন, "দাম বেশি হওয়াটা মূলত প্রাইস কারেকশন। কম দামের কারণে কিছুদিন আগে আমাদের অনেক খামারি শেড বন্ধ করে ফেলেছিল। এই প্রাইস কারেকশনের পর তারা তৈরি হচ্ছেন, তারা এই খাতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

পোল্ট্রি শোতে প্রদর্শিত পোল্ট্রি পণ্য

মাছ-মুরগির বিভিন্ন কোম্পানির ফিড, ওষুধ, শেড তৈরির সরঞ্জাম, গরু-ছাগল মোটাতাজাকরণের পণ্য, বিভিন্ন জেনেটিক বুস্টার, আধুনিক স্মার্ট ওয়েট মেশিন, ফিড মিলের যন্ত্রপাতি, হ্যাচারির যন্ত্রাংশসহ নানা পণ্যের প্রদর্শন আকৃষ্ট করেছে দর্শনার্থীদের।

দেশ ও দেশের বাইরের ৫৯১টি প্রতিষ্ঠানের স্টলে এসব পণ্য প্রদর্শন করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে চীন এবার মেলায় অংশগ্রহণ না করায় স্টলের সংখ্যা কিছুটা কমেছে বলে জানান আয়োজকরা।

পোল্ট্রি খাত নিয়ে সঠিক গবেষণার জন্য এবার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে অনুদান দেওয়া হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান বলেন, "২০২৫ সাল নাগাদ এই শিল্পকে আমরা রপ্তানিমুখী রূপ দিতে চাই।"

এছাড়াও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ পোল্ট্রি খাতে চলমান সংকট নিরসনে সরকারের সহায়তা চান। 

Related Topics

টপ নিউজ

পোল্ট্রি খাত / পোল্ট্রি শিল্প / কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক / ১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • এক দিনের মুরগির বাচ্চা আমদানিতে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ, অনুমোদনের পথে পোল্ট্রি নীতি
  • রমজানে ডিমের দরপতন: ভোক্তারা স্বস্তিতে, লোকসানে খামারিরা
  • ব্রিডার ও ফিড ইন্ডাস্ট্রিজের ১০-১২টি কোম্পানি পোল্ট্রি খাতকে জিম্মি করে রেখেছে: পোল্ট্রি অ্যাসোসিয়েশন
  • ৬২ বছরেও লাভের মুখ দেখেনি যশোরের সরকারি মুরগি খামার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net