Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
শুল্ক অব্যাহতি কমলে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়বে: এনবিআর কর্মকর্তা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 February, 2023, 10:05 am
Last modified: 04 February, 2023, 10:09 am

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা, অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ
  • নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় করবে আইএমএফ: অর্থ উপদেষ্টা

শুল্ক অব্যাহতি কমলে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়বে: এনবিআর কর্মকর্তা

আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিবিএস রিপোর্ট
04 February, 2023, 10:05 am
Last modified: 04 February, 2023, 10:09 am
ছবি- টিবিএস

কর অব্যাহতি ধীরে ধীরে কমলে দেশের মোট জিডিপি ও ট্যাক্স রেভিনিউয়ের অনুপাত বাড়বে বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য প্রদ্যুত কুমার সরকার।

আসন্ন রাজস্ব সম্মেলন উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনবিআর কর্মকর্তা বলেন, "বিভিন্ন খাতে কর অব্যাহতি দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে সহায়তা করেছে এবং এই সুবিধাটি গত দুই দশকে আমাদের ভালো ফলাফল দিয়েছে।"

"আমাদের জিডিপি এখন ৪৭০ বিলিয়ন ডলার। সরকার কৃষি বাণিজ্যসহ অনেক খাতে কর অব্যাহতি দিয়েছে। এর মাধ্যমে জনসাধারণ [তাদের কষ্টার্জিত অর্থ] অর্থনৈতিক এবং শিল্প উন্নয়নের জন্য উৎসর্গ করেছে," যোগ করেন প্রদ্যুত কুমার।

সম্প্রতি বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ; সেইসাথে ঋণের প্রথম কিস্তির অর্থও ছাড় করেছে তারা। 

তবে এ ঋণের জন্য বেশকিছু শর্ত মানতে হবে বাংলাদেশকে। আইএমএফ দেশকে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কারের শর্ত দিয়েছে। এরমধ্যে রয়েছে ট্যাক্স-জিডিপির অনুপাত বৃদ্ধি।

এ বিষয় সাংবাদিকের প্রশ্নর জবাবে প্রদ্যুত কুমার সরকার বলেন, "এই অনুপাতের আগে আমাদের ভাবতে হবে একেক দেশের ডেভেলপমেন্ট ফিলোসফি ব্যাকগ্রাউন্ডটা কী।"

"আমাদের রাজনৈতিক দুরদর্শিতার কারণে আমরা চেয়েছি দ্রুত ইকোনোমিক ডেভেলপমেন্ট," বলেন তিনি।

"এর একটি প্যারামিটার, ট্যাক্স জিডিপির অনুপাত কমা সত্ত্বেও আমাদের ইকোনিমাল ডেভলপমেন্টটা ফাস্টার হয় এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা ক্রমাগত এগোই,"

প্রদ্যুত কুমার সরকার বলেন, "ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক ভালো থাকা সত্ত্বেও অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত দেশের নাম আপনাদের কাছে আছে,"

তিনি বলেন, "অটোমেশন যেভাবে এগোচ্ছে, এটি হলে আমাদের ট্যাক্স জিডিপি অটোমেটিক বাড়বে। আর যেসব সেক্টর ইতোমধ্যে ভালো অবস্থায় গেছে সেই সেক্টরগুলো থেকে ক্রমান্বয়ে যখন আমরা কর অব্যাহতি সংকুচিত করে আনবো, তখনও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আদায় বাড়বে। আমরা সঠিক পথেই আছি।"

রাজস্ব আদায়, নীতির সংস্কার ও আইএমএফ এর ঋণ- সবই প্রয়োজন, কিন্তু এনবিআর এই তিন বিষয়ের সমন্বয় কীভাবে করবে, এমন প্রশ্নের জবাবে এনবিআর সদস্য (কাস্টমস: পলিসি) মো. মাসুদ সাদিক বলেন, "রাজস্ব আদায় ও সংস্কার বিষয়ে আইএমএফ প্রস্তাবের সঙ্গে এনবিআর নীতি সাংঘর্ষিক নয়।"

তিনি বলেন, "রাজস্ব সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতি বছরের বাজেটে আয়কর, ভ্যাট এবং কাস্টমস তিন ক্ষেত্রেই কিছু সংস্কার করা হয়। এটা চলমান প্রক্রিয়া। ট্রেড ফ্রেন্ডলি করার জন্য আমরা সংস্থার করে থাকি।"

বন্ডের অটোমেশন এবং কাস্টমসের অটোমেশন সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বন্ডের অটোমেশন শুরু হয়েছে দেড় বছর আগে। ২০২৩ সালের মধ্যে বন্ডেড ওয়্যারহাউজ অটোমেশন প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে।"

তিনি আরো জানান, "এটি সম্পন্ন হলে বন্ডের বিষয় যে সকল অভিয়োগ আছে, যে অপব্যবহার ও মেন্যুয়াল সিস্টেমের  কারণে কিছু মনিটরিংয়ে সমস্যা হয়, এই সমস্যা দূর হবে।"

রোববার রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রোববার (৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিনে প্রধানমন্ত্রী এনবিআরের নতুন ভবনও উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।

"ভ্যাট, শুল্ক ও আয়কর নিয়ে মোট তিনটি সেমিনার হবে। সেমিনার ছাড়াও এসব বিষয়ে তথ্য বুথ থাকবে," বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এসব বুথ থেকে মানুষ ভ্যাট, শুল্ক ও আয়কর সম্পর্কে আরও জানতে পারবে। একইসঙ্গে অনলাইন সেবা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ট্যাক্স প্রত্যাহার / জিডিপি প্রবৃদ্ধি / আইএমএফের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন মোবাইল ব্যবসায়ীরা, অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ
  • নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় করবে আইএমএফ: অর্থ উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net