Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার 

অর্থনীতি

সালাহ উদ্দিন মাহমুদ
19 January, 2023, 04:05 pm
Last modified: 19 January, 2023, 04:19 pm

Related News

  • প্রায় শূন্য থেকে উঠে আসা চট্টগ্রামের প্যাকেজিং কোম্পানি এখন দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক
  • ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প নগরের প্যাকেজিং সেক্টর
  • নতুন মোড়কে, নতুন ফ্লেভারে আসছে কোকা-কোলা 

৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার 

২০২১ সালে বিশ্বব্যাপী ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার ছিল ২৬৫ বিলিয়ন ডলারের; ২০২৭ সালের মধ্যে তা ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সালাহ উদ্দিন মাহমুদ
19 January, 2023, 04:05 pm
Last modified: 19 January, 2023, 04:19 pm

মানুষের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে প্যাকেটজাত ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে। একই জিনিস ক্রেতারা এখন খোলা কেনার চেয়ে প্যাকেটজাত কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে দেশে ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার বড় হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দেশে বর্তমানে এ খাতের বাজারের আকার ৬ হাজার কোটি টাকা। যেখানে প্রায় ৫০ হাজার মানুষ জড়িত। স্থানীয় চাহিদা প্রায় ২ লাখ মেট্রিক টন। যার ৮০ শতাংশ চাহিদা পূরণ করছে দেশীয় কোম্পানি। ২০% আমদানি করা হচ্ছে; যা ওষুধখাতে ব্যবহার হচ্ছে। 

বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাফিউস সামি আলমগীর বলেন, "মানুষ যত সচেতন হচ্ছে, প্যাকেটজাত হাইজেনিক পণ্যের চাহিদা তত বাড়ছে। আমাদের সক্ষমতা রয়েছে স্থানীয় চাহিদা পূরণ করার। তবে কিছু অংশ এখনও আমদানি হচ্ছে ওষুধ খাতে। এলডিসি সুবিধা শেষ হলে ওষুধ কোম্পানিগুলোও লোকাল পণ্য নিবে। তখন এর বাজার আরো বাড়বে।"

১৯৭৮ সালে দেশে প্রথম ফ্লেক্সিবল ফয়েলের পণ্য উৎপাদন শুরু হলেও এ খাত সেভাবে বাড়েনি। এ ধরণের পণ্যের চাহিদা বাড়তে শুরু করে ২০০০ সালের পর থেকে। নতুন নতুন কোম্পানি এখানে বিনিয়োগ শুরু করে। তবে ২০০৭-০৮ থেকে খাতটির প্রবৃদ্ধি প্রায় ২০% হারে বাড়ছে।

ছোট-বড় মিলে ১০০ কোম্পানি রয়েছে যারা ফ্লেক্সিবল ফয়েলের পণ্য উৎপাদন করে থাকে। এর মধ্যে ৭ থেকে ৮টি বড় কোম্পানির হাতে বাজারের ৫০% শেয়ার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, একসময়ে সম্পূর্ণ আমদানি নির্ভর শিল্পটি এখন প্রায় ৮০% স্থানীয় চাহিদা পূরণ করছে।  শিল্পকে কাঁচামাল দিয়ে সহযোগিতা করতে আকিজ গ্রুপ প্রতিষ্ঠা করেছে ১০০০ কোটি টাকার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা। 

বাজারে আকিজের প্রধান সহযোগীদের মধ্যে রয়েছে আরবাব পলি প্যাক লিমিটেড, ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মার্চেন্ট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেড, শাজিনাজ এক্সিমপ্যাক, মেঘনা প্যাকেজিং, আর-প্যাক বাংলাদেশ এবং মোহনা প্যাকেজ ইত্যাদি।

কাগজ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েলের মতো নন-রিজিড উপকরণ দিয়ে তৈরি ফ্লেক্সিবল প্যাকেজগুলো তাদের 'কাস্টমাইজড' এবং সহজে পরিবর্তনশীল আকারের জন্য জনপ্রিয় হয়ে উঠছে।

ফ্লেক্সিবল প্যাকেজিং প্রস্তুতকারকদের কাঁচামাল হিসাবে পলিথিন, পলিয়েস্টার, নাইলন, ফিল্ম ফয়েল ল্যামিনেশন এবং ইনক প্রয়োজন। এর ৮০%-ই আমদানি করা হয়, স্থানীয়ভাবে কাঁচামাল মেলে কেবল ২০%। 

উৎপাদকরা জানিয়েছেন, তারা চীন, কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইউরোপের দেশগুলো থেকে এসব পণ্য আমদানি করে থাকেন। 

আকিজের প্যাকেজিং কনসার্ন আকিজ বিয়াক্স ফিল্মস লিমিটেডের দাবি, তারা স্থানীয় কাঁচামালের চাহিদা মেটাতে সক্ষম।

আকিজ বিয়াক্স লিমিটেডের পরিচালক (অপারেশন্স) এম হোসেন ইরাজ বলেন, "স্থানীয় উদ্যোক্তাদের কাঁচামাল সরবরাহ করতে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে রপ্তানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।"

তিনি বলেন, "কোম্পানিটির উৎপাদনকৃত কাঁচামাল স্থানীয় চাহিদা মেটাতে পারবে। তবে বন্ডেড ওয়্যারহাউজ এবং ট্যাক্স সুরক্ষার অভাবে কোম্পানিটি তার পুরো উৎপাদন সক্ষমতা ব্যবহার করতে পারছে না।

স্ট্যাটিস্টার ডেটা অনুযায়ী, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে প্লাস্টিকের ব্যবহার বেড়ে আনুমানিক ৪৬০ মিলিয়ন টনে পৌঁছেছে। প্যাকেজিং এর প্রায় ৩১%, যা একে বৃহত্তম প্লাস্টিক-কনজ্যুমিং সেগমেন্টে পরিণত করেছে।

২০২১ সালে বিশ্বব্যাপী ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার ছিল ২৬৫ বিলিয়ন ডলারের; ২০২৭ সালের মধ্যে তা ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

দেশের প্রথম প্যাকেজিং-নির্মাণকারক টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর স্থানীয়দের জন্য বিপুল রপ্তানির সম্ভাবনা দেখেন।

প্রাণ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং নেসলে সহ ৯টি সেগমেন্টে ৪৮৫টি পণ্যের প্যাকেজিং আইটেম তৈরি করে থাকে টাম্পাকো।

বছরে ১০ হাজার মেট্রিক টন পণ্য উৎপাদনের পাশাপাশি কোম্পানিটির ৮% থেকে ১০% মার্কেট শেয়ার রয়েছে। তবে সাফিউস সামি জানান, তারা এখনো সরাসরি রপ্তানি শুরু করতে পারেন নি। 

তিনি বলেন, "বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে আমাদের নীতিগত সমর্থন এবং সরকারি সহায়তা প্রয়োজন।"     

 

Related Topics

টপ নিউজ

ফ্লেক্সিবল প্যাকেজিং / প্যাকেজিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • প্রায় শূন্য থেকে উঠে আসা চট্টগ্রামের প্যাকেজিং কোম্পানি এখন দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক
  • ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প নগরের প্যাকেজিং সেক্টর
  • নতুন মোড়কে, নতুন ফ্লেভারে আসছে কোকা-কোলা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net