Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
তিন প্রকল্পের অর্থায়নে সুকুকে ১৫ হাজার কোটি টাকা নেবে সরকার

অর্থনীতি

রফিকুল ইসলাম & আবুল কাশেম
23 October, 2022, 01:00 pm
Last modified: 23 October, 2022, 04:03 pm

Related News

  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডিসেম্বরে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান
  • ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো
  • অপচয় কমানো ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে সরকার
  • মেয়াদপূর্তির আগে বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

তিন প্রকল্পের অর্থায়নে সুকুকে ১৫ হাজার কোটি টাকা নেবে সরকার

রাজস্ব আহরণ আশানুরূপ না হওয়ায় এবং ব্যয় বেড়ে যাওয়ায় সুকুকের মাধ্যমে বড় প্রকল্পে দীর্ঘমেয়াদে অর্থায়ন করতে চাইছে সরকার। ফলে ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুকুকের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসার সুযোগ তৈরি হয়েছে।
রফিকুল ইসলাম & আবুল কাশেম
23 October, 2022, 01:00 pm
Last modified: 23 October, 2022, 04:03 pm

চলমান তিন অবকঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ইসলামিক বন্ড সুকুক ইস্যু করে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এই লক্ষ্যে সরকারের বিভিন্ন চলমান প্রকল্পগুলো থেকে ২০২২-২৩ অর্থবছরে তিনটি প্রকল্পকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে অর্থমন্ত্রণালয়ের সরকারি ঋণ ব্যবস্থাপনা বিভাগ। সরকারের প্রকল্প তিনটি অবকাঠামো নির্মাণ সম্পর্কিত, যা শেষ হবে ২০২৩ সালের মধ্যেই। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সম্প্রতি ইসলামিক বন্ড ইস্যুর জন্য প্রকল্প পরিকল্পনা পর্যালোচনা করতে চিঠি দেওয়া হয়েছে।

যে তিনটি প্রকল্পের অর্থায়নে সুকুক ইস্যু করা হবে, সেগুলো হচ্ছে - উপজেলা পর্যায়ে ৩২৯টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপন, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়)।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে নির্বাচিত তিন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা। মোট ব্যয়ের প্রায় অর্ধেক সুকুক ইস্যুর মাধ্যমে আর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সুকুক হল, প্রথাগত ব্যাংকিং চ্যানেল ছাড়াই একটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ পান সুকুক বিনিয়োগকারীরা। তবে এই বিনিয়োগের বিপরীতে সুদহার নির্দিষ্ট করা থাকেনা; নির্দিষ্ট এই সুদহারের বিষয়টিই ইসলামে নিষিদ্ধ।

সরকার সাধারণত বাজেট ব্যয় নির্বাহে রাজস্ব আহরণ, ট্রেজারি বিল-বন্ড ইস্যু, ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের ওপর নির্ভর করে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজস্ব আহরণ আশানুরূপ না হওয়ায় এবং ব্যয় বেড়ে যাওয়ায় সুকুকের মাধ্যমে বড় প্রকল্পে দীর্ঘমেয়াদে অর্থায়ন করতে চাইছে সরকার।

ফলে ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুকুকের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসার সুযোগ তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল উল্লেখ করেন, সুকুকের মাধ্যমে শরিয়া-ভিত্তিক ব্যাংকগুলোর জন্য সরকারি উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিশাল সুযোগ তৈরি হয়েছে।

এর আগে, ২০২০-২১ অর্থবছরে সরকার নিরাপদ পানি সরবরাহের একটি প্রকল্পে ৮ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করেছিল। পরের বছর, আরও ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করা হয়েছিল, যার মধ্যে ৫ হাজার কোটি টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়।

এদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের প্রকল্পটি ২০২০ সালে জানুয়ারিতে একনেকে অনুমোদন পায়। 

সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে নির্মাতব্য প্রকল্পটির ব্যয় ধরা হয় ২০ হাজার ৫২৫ কোটি টাকা।

প্রকল্পে ভূমি অধিগ্রহণ, উন্নয়ন, প্রশাসিনক ভাবন, শিক্ষক ডরমেটরি, ২০০ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাস, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, যানবাহন, মেশিনারি বা যন্ত্রপাতি ক্রয় ও শিক্ষা ও শিখন উপকরণ অর্ন্তভুক্ত করা হয়।

প্রকল্প পরিচালক ড. সাঈদ মাসুম আহমেদ চৌধুরী টিবিএসকে বলেন, "স্কুল-কলেজ নির্মাণে ভূমি অধিগ্রহণ চলছে। ইতোমধ্যে ৫টি স্কুলের জন্য ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে। একটি স্কুলের নির্মাণও শুরু হয়েছে। ধাপে ধাপে অন্যান্য স্কুল-কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ ও নির্মাণ শুরু হবে।"

বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 'নির্বাচিত বেসরকারি মাধ্যমে বিদ্যালয়সমূহের উন্নয়ন' প্রকল্পের এক-তৃতীয়াংশ অর্থায়ন সুকুক বন্ড ইস্যুর মাধমে যোগান দিতে চায় সরকার। প্রকল্পটিতে ব্যয় প্রাক্কলন করা হয় ১০ হাজার ৬৪৯ কোটি টাকা। এতে অর্থায়নের জন্য সুকুক ইস্যুর মাধ্যমে সরকার ৩ হাজার ৫০০ কোটি টাকা নিতে চায়। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলে চারতলা ও শহরাঞ্চলে ছয়তলা এবং হাওর অঞ্চলে নিচতলা ফাঁকা রেখে পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। 

২০২১ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের গড় অগ্রগতি ৫৬ শতাংশ আর ব্যয় হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

২০১৯ সালে সারাদেশের ২৮১টি পৌরসভার ভৌত অবকাঠামো চাহিদা পুরণে 'গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)' হাতে নেয় সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ৪৬৫ কোটি টাকা। এই ব্যয়ের প্রায় অর্ধেকের যোগান সুকুক ইস্যুর মাধ্যমে করতে চাইছে সরকার।

আগামী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

Related Topics

টপ নিউজ

সুকুক বন্ড / সুকুক / শরিয়া ভিত্তিক অর্থায়ন / সরকারি প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডিসেম্বরে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান
  • ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো
  • অপচয় কমানো ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে সরকার
  • মেয়াদপূর্তির আগে বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net