Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
উন্নয়নশীল এশীয় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস কমিয়ে ৭.২ শতাংশ করেছে এডিবি

অর্থনীতি

টিবিএস ডেস্ক 
20 July, 2021, 05:00 pm
Last modified: 20 July, 2021, 06:19 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

উন্নয়নশীল এশীয় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস কমিয়ে ৭.২ শতাংশ করেছে এডিবি

চীন ও ভারতসহ সদস্য ৪৬টি দেশকে উন্নয়নশীল এশিয়া (ডেভেলপিং এশিয়া) উল্লেখ করে আজ মঙ্গলবার (২০ জুলাই) এডিবি জানায়, চলতি বছরে এসব দেশের সার্বিক প্রবৃদ্ধি এপ্রিলে প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনের ৭.৩ শতাংশ থেকে কমে ৭.২ শতাংশে নেমে আসবে।
টিবিএস ডেস্ক 
20 July, 2021, 05:00 pm
Last modified: 20 July, 2021, 06:19 pm
চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে অবকাঠামো নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। ছবি: এলি সং/ রয়টার্স ফাইল ছবি

এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সার্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির ব্যাপারে এর আগে যে অনুমান করা হয়েছিল, চলতি বছরের প্রকৃত অর্জন তার চাইতে সামান্য কম হবে। এ অঞ্চলের বিভিন্ন দেশে কোভিড-১০ সংক্রমণ পরিস্থিতির কারণেই পূর্ব প্রত্যাশার বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

চীন ও ভারতসহ সদস্য ৪৬টি সদস্য দেশকে উন্নয়নশীল এশিয়া (ডেভেলপিং এশিয়া) উল্লেখ করে আজ মঙ্গলবার (২০ জুলাই) এডিবি জানায়, এসব দেশের সার্বিক প্রবৃদ্ধি এপ্রিলে প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনের ৭.৩ শতাংশ থেকে কমে ৭.২ শতাংশে নেমে আসবে। 

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) শীর্ষক এ প্রতিবেদনে এশীয় অর্থনীতির গতিপ্রকৃতির প্রাক্কালন দেয় ফিলিপিয়ানের ম্যানিলা ভিত্তিক দাতা সংস্থাটি। 

তবে এডিবি সদস্য দেশগুলোর মোট অর্থনীতি এপ্রিলে দেওয়া আভাসের ৫.৩ শতাংশের তুলনায় বেড়ে আগামী বছর ৫.৪ শতাংশ হবে এমন কথাও জানানো হয়েছে সর্বশেষ প্রতিবেদনে। 

দাতা সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইয়াসাইয়ুকি সাওয়াদা বলেন, "মহামারি থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুনরুদ্ধার অব্যাহত থাকলেও করোনাভাইরাসের নিত্যনতুন ধরনের উদয় ও প্রাদুর্ভাবের কারণে উত্তরনের এ পথটিও অনিশ্চিত হয়ে পড়েছে। টিকা নিয়ে বৈষম্যও এর জন্য দায়ী।"

সাম্প্রতিক এডিও প্রতিবেদনের সম্পূরক অংশে চলতি বছর চীনের ৮.১ প্রবৃদ্ধির আভাসে পরিবর্তন করা হয়নি। আগামী বছর দেশটি ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। 

তবে ভারতের জন্য দেওয়া আভাস সংশোধন করে চলতি বছর দেশটি ১০ শতাংশ এবং আগামী বছর সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি লাভ করবে বলে জানানো হয়। এপ্রিলের প্রাক্কালনে চলতি ও আগামী বছর যথাক্রমে ১১ ও ৭ শতাংশ প্রবৃদ্ধির আভাস দেওয়া হয়েছিল।  

দক্ষিণপূর্ব এশিয়ার জন্য পূর্বাভাসে রদবদল করেছে এডিবি। এ অঞ্চলের ইন্দোনেশিয়া চলতি বছর পূর্বানুমানের ৪.৫ শতাংশের কম ৪.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। প্রবৃদ্ধি ৩ শতাংশ থেকে কমে ২ শতাংশ হবে থাইল্যান্ডে। মালয়েশিয়ার ক্ষেত্রে ৬ শতাংশ থেকে কমে ৫.৫ শতাংশ হবে। অন্যদিকে, ৬.৭ শতাংশ থেকে কমে ৫.৮ শতাংশ প্রবৃদ্ধি হবে ভিয়েতনামের। 

একইসঙ্গে, টিকাকরণ ও সংক্রমণ রোধে সফল সিঙ্গাপুরের প্রবৃদ্ধি এপ্রিলে অনুমিত ৬ শতাংশ থেকে বেড়ে ৬.৩ শতাংশ হওয়ার কথা জানিয়েছে এডিবি। ফিলিপাইনের আভাস অপরিবর্তিত সাড়ে ৪ শতাংশে রাখা হয়েছে।  

২০২২ সালের জন্য এডিবি বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির বিকাশের পূর্বাভাস বজায় রেখেছে: ইন্দোনেশিয়ার জন্য ৫.০ শতাংশ, মালয়েশিয়ার জন্য ৫.৭ শতাংশ, ফিলিপাইনের জন্য ৫.৫ শতাংশ, সিঙ্গাপুরের জন্য ৪.১ শতাংশ এবং ভিয়েতনামের ৭ শতাংশের অনুমান করা হচ্ছে।

অবশ্য আগামী বছরের জন্য থাইল্যান্ডের পূর্বাভাস বাড়িয়ে সাড়ে ৪ শতাংশ থেকে ৪.৯ শতাংশ করা হয়েছে। 

এব্যাপারে এডিবি অর্থনীতিবিদ সাওয়াদা বলেন, "সংক্রমণ রোধ ও টিকাকরণের উদ্যোগের পাশাপাশি বাণিজ্য, উৎপাদন ও পর্যটনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডে পুনঃশক্তিসঞ্চারের কৌশলগত উদ্যোগ একটি সবুজ, সুষম ও টেকসই উত্তরণ নিশ্চিত করার মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে।"   
 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

এডিবি / অর্থনৈতিক পূর্বাভাস / অর্থনৈতিক প্রবৃদ্ধি / উন্নয়নশীল এশীয় দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net