Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অপ্রত্যাশিত হলেও মে’তে চীনের উৎপাদন কার্যক্রমের পরিধি বেড়েছে

অর্থনীতি

টিবিএস ডেস্ক
01 June, 2020, 01:30 pm
Last modified: 01 June, 2020, 01:37 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

অপ্রত্যাশিত হলেও মে’তে চীনের উৎপাদন কার্যক্রমের পরিধি বেড়েছে

কাইশিন ও মার্কিট পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, সদ্য সমাপ্ত মে’তে চীনের উৎপাদন কার্যক্রম ইতিবাচক হারে বেড়েছে। পিএমআই সূচকে এই প্রসারণের আকার ৫০ দশমিক ৭ পয়েন্ট।
টিবিএস ডেস্ক
01 June, 2020, 01:30 pm
Last modified: 01 June, 2020, 01:37 pm
চীনের হুনান প্রদেশের জিয়াংগাইজি অঞ্চলের একটি কারখানায় খেলনা তৈরির কাজ করছেন দুজন শ্রমিক। ছবি: সিএনবিসি।

সমগ্র বিশ্ব যখন করোনা মহামারির থাবায় অর্থনৈতিক স্থবিরতার মুখে, ঠিক তখনই কি পূর্ণ গতি ফিরে আসছে  চীনের অর্থনীতিতে? বিগত দুই মাসের চিত্র অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। দেশটির সরকার প্রদত্ত তথ্য নিয়ে নানা সমালোচনা থাকলেও, কিছু বেসরকারি তথা শীর্ষস্থানীয় বৈশ্বিক বাণিজ্যিক তথ্য বিশ্লেষক সংস্থাও অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। 

চীনের শীর্ষস্থানীয় গণমাধ্যম  নেটওয়ার্ক কাইশিনের সঙ্গে এক পিএমআই বা পারচেজিং ম্যানেজার ইনডেক্স জরিপ পরিচালনা করেছে বিশ্বখ্যাত বাণিজ্যিক তথ্য বিশ্লেষক আইএইচএস মার্কিট। 

কাইশিন/ মার্কিট ওই জরিপের ফলাফলে দেখা গেছে, সদ্য সমাপ্ত মে'তে চীনের উৎপাদন কার্যক্রম ইতিবাচক হারে বেড়েছে। পিএমআই সূচকের এই প্রসারণের আকার ৫০ দশমিক ৭। পিএমআইতে ৫০ এর নিচে থাকলেই তা সংকোচন, অন্যদিকে এর বেশি থাকলে তা উৎপাদন কাজের বিকাশ নির্দেশ করে। খবর সিএনবিসির। 

এত দ্রুত ইতিবাচক ধারায় ফেরাটা চীনের জন্য সহজ হবে না বলেই ধারণা করেছিলেন চীনা অর্থনীতির অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। রয়টার্স পোলে অংশ নেওয়া অর্থনীতি বিশারদেরাও মে মাসে নেতিবাচক ৪৯ দশমিক ৬ বা ৪ পিএমআই পয়েন্ট অর্জন করবে চীন, এমন অভিমত দিয়েছিলেন। কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করেই বিকশিত হয়েছে চীনের কারখানা পর্যায়ের উৎপাদন। 

এমনকি সাম্প্রতিক জরিপের তথ্যে দেখা গেছে, দেশটির উৎপাদন চাহিদার চাইতেও বেশি দ্রুত বেড়েছে। ২০১১ সালের পর স্বল্প সময়ের মাঝে উৎপাদন কাজের এমন গতি আর লক্ষ্য করা যায়নি। তবে, নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি না বাড়ায়, মে'তে ভোক্তা চাহিদা উৎপাদনের তুলনায় পিছিয়ে পড়ে। 

করোনার মহামারির প্রেক্ষিতে গত ফেব্রুয়ারির রেকর্ড অবনতির পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির উৎপাদন কাজে যে নতুন গতি এসেছে, সদ্য সমাপ্ত ইংরেজি মাসটির হালনাগাদ তথ্য সেদিকেই নির্দেশ করছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে কাইশিন ও আইএইচএস মার্কিট।   

গতকাল রোববার চীন সরকারও আনুষ্ঠানিকভাবে মে মাসের পিএমআই সূচক প্রকাশ করে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মতে মে'তে পিএমআই ছিল ৫০ দশমিক ৬ পয়েন্ট। অবশ্য এপ্রিলের তুলনায় এটা কিছুটা কম। এপ্রিলের শেষ নাগাদ ৫০ দশমিক ৮ শতাংশ পিএমআই ছিল বলেই দাবি সরকারি সূত্রের। 
 
Related Topics

টপ নিউজ

চীন / করোনা মহামারি / পিএমআই / পারচেজিং ম্যানেজার ইনডেক্স / আইএইচএস মার্কিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net