Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
স্বেচ্ছায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন চেক রিপাবলিকান গায়িকা

অফবিট

টিবিএস ডেস্ক
20 January, 2022, 04:55 pm
Last modified: 20 January, 2022, 05:00 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

স্বেচ্ছায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন চেক রিপাবলিকান গায়িকা

হানা হোরকা ছিলেন চেক রিপাবলিকের সবচেয়ে পুরনো একটি লোকসঙ্গীত গোষ্ঠী ‘অ্যাসোনেন্স’ এর সদস্য। তার ছেলের ভাষ্যে, কোভিড সংক্রান্ত বিধিনিষেধে বিরক্ত হয়েই হানা চেয়েছিলেন কোভিড আক্রান্ত হতে।
টিবিএস ডেস্ক
20 January, 2022, 04:55 pm
Last modified: 20 January, 2022, 05:00 pm
ছবি: বিবিসি

ইচ্ছাকৃতভাবে কোভিড সংক্রমিত হয়ে মারা গেছেন চেক রিপাবলিকের লোকসঙ্গীত গায়িকা হানা হোরকা। সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন গায়িকার ছেলে জ্যান রেক।

মৃত্যুর কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন ৫৭ বছর বয়সী হানা হোরকা। সেখানে তিনি জানান, তিনি কোভিড পজিটিভ হয়েছেন এবং সেরে ওঠার পথে রয়েছেন। কিন্তু তার দুদিন পরেই তিনি মারা যান।

গায়িকার ছেলে জানিয়েছেন, হানা নিজে কোভিডের টিকা নেননি। বাড়িতে তার বাবা ও তিনি প্রথম কোভিড আক্রান্ত হন। কিন্তু সে সময় হানা তাদের থেকে দূরত্ব না বজায় রেখে বরং ইচ্ছা করে তাদের সংস্পর্শে আসেন।

জ্যান বলেন, "যেহেতু আমি আর বাবা কোভিড পজিটিভ হয়েছিলাম, মায়ের উচিত ছিল আইসোলেশন মানা। কিন্তু তিনি সারাক্ষণই আমাদের সংস্পর্শে ছিলেন।"

মারা যাওয়ার দিন রবিবার সকালে হানা বলেন যে তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন এবং হাঁটতে বেরোবেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তার পিঠ ব্যথা শুরু হয় এবং ঘরে গিয়ে শুয়ে পড়েন।

জ্যান বলেন, 'মাত্র ১০ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।"

হানা হোরকা ও তার ছেলে জ্যান রেক। ছবি: পারিবারিক ফাইল ছবি/ বিবিসি

হানা হোরকা ছিলেন চেক রিপাবলিকের সবচেয়ে পুরনো একটি লোকসঙ্গীত গোষ্ঠী 'অ্যাসোনেন্স' এর সদস্য। তার ছেলের ভাষ্যে, কোভিড সংক্রান্ত বিধিনিষেধে বিরক্ত হয়েই হানা চেয়েছিলেন কোভিড আক্রান্ত হতে।

তিনি আরও বলেন, হানা ভ্যাকসিন নেওয়ার চেয়ে কোভিড আক্রান্ত হওয়াকেই ভালো অপশন ভেবেছিলেন। যদিও তিনি ভ্যাকসিন নিয়ে কোনো উদ্ভট গুজবে বিশ্বাস করেননি। আর তাকে এ বিষয়ে বুঝিয়েও লাভ হতো না, তিনি খুব আবেগী হয়ে পড়তেন।

চেক রিপাবলিকে বর্তমানে কোনো সামাজিক-সাংস্কৃতিক ভেন্যুতে যোগ দিতে হলে টিকা নেওয়ার সনদ অথবা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রমাণ দেখাতে হয়।

সম্প্রতি চেক রিপাবলিকে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১ কোটি ৭ লাখ মানুষের দেশ চেক রিপাবলিকে বুধবার কোভিড আক্রান্ত হয়েছেন ২৮,৪৬৯ জন।

সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও স্কুল শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করার নিয়ম জারি করেছে সরকার। কোভিড পজিটিভ কিন্তু কোনো উপসর্গ নেই শরীরে, এমন ব্যক্তিদের এখন ১৪ দিনের বদলে ৫ দিন আইসোলেশনে থাকতে হবে দেশটিতে।

যদিও চেক রিপাবলিকের মোট জনসংখ্যার ৬৩ শতাংশই পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছে, কিন্তু সমাজের কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য বাধ্যতামূলক টিকা নেওয়ার নিয়ম শিথিল করা হবে বলে জানিয়েছে সরকার।

সূত্র: বিবিসি    
 
Related Topics

টপ নিউজ

হানা হোরকা / চেক রিপাবলিক / কোভিড / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net