Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
৩৭ বছর আগে পানিতে ভাসানো বোতল পাওয়া গেল হাওয়াইয়ের সৈকতে  

অফবিট

টিবিএস ডেস্ক
18 September, 2021, 03:20 pm
Last modified: 18 September, 2021, 03:25 pm

Related News

  • বিলুপ্তপ্রায় পাখিদের রক্ষায় অভিনব উদ্যোগ: হাওয়াই দ্বীপপুঞ্জে ড্রোনে ছাড়া হচ্ছে লাখ লাখ মশা
  • শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত
  • স্কটল্যান্ডের বাতিঘরে কাচের বোতলে মিলল ১৩২ বছরের পুরোনো বার্তা
  • সাগরে পাওয়া বোতলের তরল পান করে শ্রীলঙ্কার চার জেলের মৃত্যু
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!

৩৭ বছর আগে পানিতে ভাসানো বোতল পাওয়া গেল হাওয়াইয়ের সৈকতে  

১৯৮৫ সালে পানিতে ভাসানোর পর থেকে এযাবৎ ওকিনাওয়া, ফিলিপাইন, চীন ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলসহ ১৭টি জায়গাতে বোতলগুলো পাওয়া গেছে।
টিবিএস ডেস্ক
18 September, 2021, 03:20 pm
Last modified: 18 September, 2021, 03:25 pm

৩৭ বছর আগে জাপানের একদল হাইস্কুল শিক্ষার্থী মিলে কাঁচের বোতল পানিতে ভাসিয়েছিল। সম্প্রতি সেই বোতল ৬০০০ কিলোমিটার দূরে হাওয়াই দ্বীপপুঞ্জে পাওয়া গেছে।  

জাপানি সংবাদপত্র মাইনিচি জানিয়েছে, জাপানের চিবা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত চোশি হাই স্কুলের ন্যাচারাল সায়েন্স ক্লাবের শিক্ষার্থীরা ১৯৮৪ সালে তাদের একটি প্রজেক্টের অংশ হিসেবে বোতলটি পানিয়ে ভাসায়। প্রজেক্টটি ছিল সমুদ্রের পানির প্রবাহ নির্ণয় করা সম্পর্কিত।   

১৮৮৪ থেকে ১৯৮৫ সালের মধ্যে তারা সর্বমোট ৭৫০টি বোতল টোকিওর মিয়াকেজিমা দ্বীপের নিকটবর্তী সমুদ্রের পানিতে ভাসায়।   

সর্বশেষ ২০০২ সালে দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের কিকাইজিমা দ্বীপে একটি বোতল পাওয়া যায়। এরপর চলতি বছরের জুনে, ৯ বছর বয়সী অ্যাবি গ্রাহাম হাওয়াইয়ান প্যারাডাইস পার্কের একটি পাথুরে সমুদ্রসৈকতে বর্তমানের বোতলটি খুঁজে পায়। বোতলটির ভেতরে জাপানি, পর্তুগিজ ও ইংরেজি ভাষায় যোগাযোগের ঠিকানা লেখা ছিল। বোতলটি কী উদ্দেশ্যে পানিতে ভাসানো হয়েছে তা উল্লেখ করে সেখানে আরও বলা হয়, কেউ যদি এটি খুঁজে পান; তাহলে যেন স্কুলে যোগাযোগ করেন।  
সেপ্টেম্বরের শুরুর দিকে অ্যাবি বোতলটিকে চোশি হাইস্কুলে পাঠিয়ে দেয়। সাথে তার নিজের ও তার বোনের সুশি খাওয়ার ছবি হাতে এঁকে পাঠায়।   

গত ১৫ সেপ্টেম্বর স্কুলের ভাইস প্রিন্সিপাল, জুন হায়াশি এক সম্মেলনে বলেন, "আমরা ভেবেছিলাম কিকাইজিমাতে পাওয়া বোতলটাই ছিল শেষ বোতল। ৩৭ বছর পরেও আরও একটা বোতল পাবো, তা আমরা ভাবতেই পারিনি।"

১৯৮৫ সালে পানিতে ভাসানোর পর থেকে এযাবৎ ওকিনাওয়া, ফিলিপাইন, চীন ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলসহ ১৭টি জায়গাতে বোতলগুলো পাওয়া গেছে।   

১৯৮৪ সালে এই ন্যাচারাল সায়েন্স ক্লাবের একজন সদস্য ছিলেন মায়ুমি কান্দা। ৫৪ বছর বয়সী কান্দা বলেন, "আমি খুবই অবাক হয়েছি, এটা আমাকে হাইস্কুলের দিনগুলোর স্মৃতি মনে করিয়ে নস্টালজিক করে দিয়েছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের আমি ধন্যবাদ জানাই।"

বোতলটি খুঁজে পেয়ে অ্যাবিও খুব উল্লাসিত। হাওয়াই ট্রিবিউন-হেরাল্ডকে সে বলে, "আমি আবারও আরও একটা (বোতল) খোঁজার জন্য যাবো।"     
 
  • সূত্র: দ্য গার্ডিয়ান      

Related Topics

টপ নিউজ

হাওয়াই দ্বীপপুঞ্জ / বোতল / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বিলুপ্তপ্রায় পাখিদের রক্ষায় অভিনব উদ্যোগ: হাওয়াই দ্বীপপুঞ্জে ড্রোনে ছাড়া হচ্ছে লাখ লাখ মশা
  • শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত
  • স্কটল্যান্ডের বাতিঘরে কাচের বোতলে মিলল ১৩২ বছরের পুরোনো বার্তা
  • সাগরে পাওয়া বোতলের তরল পান করে শ্রীলঙ্কার চার জেলের মৃত্যু
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net